4K ভিডিও 240 fps এ ! শুনে অবাক লাগছে ? কিন্তু এটাই হতে চলেছে iPhone 12 সিরিজে
আইওএস ১৪ এর বিটা ১ম ভার্সানের ভিতরে পাওয়া একটি নতুন কোড অনুসারে, আইফোন ১২ সিরিজে ২৪০ এফপিএস এ 4K ভিডিও রেকর্ড করার অপসান থাকবে । নতুন ফর্ম্যাটটিতে ১২০ এফপিএস অপসানে 4K রেকর্ডিং এর সুযোগ দেওয়া হবে। রিপোর্টটি পাইনলিক্স এবং এভরিথিঙ্গঅ্যাপেলপ্রো থেকে আসছে এবং এখানে বিশদে বলা হয়েছে যে ২৪০ এফপিএস এ 4K বিকল্পটি সম্ভবত শুধুমাত্র স্লো-মোশান এ সীমাবদ্ধ থাকবে যখন ১২০ এফপিএস এ 4K নরম্যাল বা সাধারণ ভিডিও রেকর্ডিংয়ের জন্য উপলব্ধ হতে পারে । Twitter link Source: Twitter আইফোন ১১ সিরিজটি 4k ভিডিওগুলি ৬০ এফপিএস এ এবং স্লো-মো ভিডিওগুলি ২৪০ এফপিএস এ ১০৮০ পি রেজোলিউশনে ক্যাপচার করতে পারে । আশা করা যাচ্ছে আইফোন ১২ সিরিজটি ৫ টি ভ্যারিয়েন্টে যাদের মধ্যে দুটি ভ্যানিলা সংস্করণ এবং দুটি প্রো সংস্করণ এবং একটি এন্ট্রি-লেভেল এর এলটিই ৪-জি আইফোন ১২ । স্ট্যান্ডার্ড আ...