Geekbench এ দেখা মিলল Realme Q2 র,জানা গেল বেশ কিছু specifications
রিয়েলমি পরিবারে যুক্ত হতে চলেছে এক নতুন সদস্য, আসছে আবার একটি নতুন সিরিজ । আমরা সেপ্টেম্বর থেকে এই নিয়ে নানা লিক শুনে আসছি , আজ অফিসিয়ালি চীনে উইবোতে এর উদ্বোধনী অনুষ্ঠানের ব্যানার প্রকাশ্যে এসেছে । অনুষ্ঠানটি ১৩ অক্টোবর সকাল ১০ টা (চীনা) তে এ অনুষ্ঠিত হবে । সেখানে থাকতে পারে একটি ভ্যানিলা রিয়েলমি কিউ ২ , পাশাপাশি একটি কিউ ২ প্রো ও থাকতে পারে । ইভেন্টের ঘোষিত হওয়ার পরেই একটি নির্দিষ্ট রিয়েলমি আরএমএক্স ২১১৭ গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে । এটি নরম্যাল রিয়েলমি কিউ ২ বলে মনে করা হচ্ছে । বেঞ্চমার্ক রান অনুসারে, এটি ডুয়াল ৫-জি সিম সাপোর্ট সহ মিডরেঞ্জ দামের চিপ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০-ইউ থাকতে পারে । এই ডিভাইসটির বেস ভেরিয়েন্টে ৬ গিগাবাইট র্যামের সাথে আসবে । গিকবেঞ্চ থেকে আরও জানিয়েছে যে ফোনটি অ্যান্ড্রয়েড ১০ এ আসবে যা সম্ভবত রিয়েলমি ইউ-আই ২...