Geekbench এ দেখা মিলল Realme Q2 র,জানা গেল বেশ কিছু specifications

          
        
        
          রিয়েলমি পরিবারে যুক্ত হতে চলেছে এক নতুন সদস্য, আসছে আবার একটি নতুন সিরিজ ।  আমরা সেপ্টেম্বর থেকে এই নিয়ে নানা লিক শুনে আসছি , আজ অফিসিয়ালি চীনে উইবোতে এর উদ্বোধনী অনুষ্ঠানের ব্যানার প্রকাশ্যে এসেছে ।  অনুষ্ঠানটি ১৩ অক্টোবর সকাল ১০ টা (চীনা) তে এ অনুষ্ঠিত হবে ।




         সেখানে থাকতে পারে একটি ভ্যানিলা রিয়েলমি কিউ ২ , পাশাপাশি একটি কিউ ২ প্রো ও থাকতে পারে ।  ইভেন্টের ঘোষিত হওয়ার পরেই একটি নির্দিষ্ট রিয়েলমি আরএমএক্স ২১১৭ গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে ।  এটি নরম্যাল রিয়েলমি কিউ ২ বলে মনে করা হচ্ছে ।  বেঞ্চমার্ক রান অনুসারে, এটি ডুয়াল ৫-জি সিম সাপোর্ট সহ মিডরেঞ্জ দামের চিপ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০-ইউ থাকতে পারে ।  এই ডিভাইসটির বেস ভেরিয়েন্টে ৬ গিগাবাইট র‌্যামের সাথে আসবে ।  গিকবেঞ্চ থেকে আরও জানিয়েছে যে ফোনটি অ্যান্ড্রয়েড ১০ এ আসবে যা সম্ভবত রিয়েলমি ইউ-আই ২.০ এর ওপর ভিত্তিকারী ।



        রিয়েলমা কিউ ২ নিয়ে এখনও প্রচুর তথ্যের অভাব রয়েছে।  আরও কিউ ২ প্রো নিয়ে তো আছেই ।  আরএমএক্স ২১১৭ (রিয়েলমি কিউ ২) আগে টেনা তালিকাতে যুক্ত হয়েছে যা থেকে জানা যায় এতে থাকবে ৬.৫" ইঞ্চির একটি ফুলএইচডি + এলসিডি ডিসপ্লে,তার পাশাপাশি থাকবে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা যেখানে থাকবে ৪৮ এমপি,8 এমপি,2 এমপির ক্যামেরা সেটআপ এবং একটি 16 এমপি সেলফি ।  ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সহ একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে রিয়েলমি কিউ ২ তে ।  একটি ফাঁস হওয়া ব্যাক প্যানেল ডিজাইন থেকে জানা যায় এখানে "ডেয়ার টু লিপ" লেখা সহ,চামড়া বা লেদারে মোড়া ব্যাক প্যানেল ।



         কিউ ২ প্রো নিয়ে এখনও আরও অনেক জল্পনা রয়েছে, ২২ অক্টোবরের ইভেন্টের জন্য তাই উত্তেজনার সৃষ্টি হচ্ছে ।  সম্ভবত, এটিতে থাকবে একটি অ্যামোলেড প্যানেল একটি ৬৫ ওয়াটের ফাস্ট চার্জার যা অ্যান্তুতু তে লিস্ট হওয়া আরএমএক্স ২১৭৩ মডেল নাম্বার থেকে জানা যাচ্ছে ।   আমাদের এখন শুধু  অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই ।







  👊👊 ।।  তথ্যটি ভালো লাগলে মন থেকে একটা কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন ।। 👊👊

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

মনে এখনও কিছু খটকা ঠেকছে ?
তো আর দেরি কেন,করে দিন এক্ষুণি একটা কমেন্ট

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডিসপ্লের জগতে বিপ্লব, LG নিয়ে এল কাচের মতো স্বচ্ছ OLED প্যানেল

Amazon Flat 50 Rs cashback from PharmEasy Big Bug Hurry up Do Fast

আবার চমক ! দেখা গেল Samsung Galaxy M31s : জেনে নিন