ডিসপ্লের জগতে বিপ্লব, LG নিয়ে এল কাচের মতো স্বচ্ছ OLED প্যানেল

        LG ইলেকট্রনিক্স ইনফোকম 2020 ইভেন্টে বেশ কয়েকটি অভিনব ডিসপ্লে প্রযুক্তি প্রদর্শন করল ।  16 থেকে 18 জুন পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি নতুন LG LED সিনেমা ডিসপ্লে এবং একটি ট্রান্সপারেন্ট OLED ডিসপ্লে  আমাদের সামনে তুলে ধরেছে । 



    তো করব না আর দেরি শুরু করি তাড়াতাড়ি 


        LG তার যে নতুন স্বচ্ছ ওএলইডি টাচ স্ক্রিনটি আবিষ্কার করেছে তার ট্রান্সমিট্যান্স ক্ষমতা ৩৮ শতাংশ এবং এটিকে বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্র যেমন বিমানবন্দর, যাদুঘর এবং এমনকি বিভিন্ন স্টোরগুলিতেও ব্যবহার করা যাবে ।  এমনকি , টপ গল্ফ দ্বারা চালিত একটি স্টোরে প্রযুক্তিটি ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে । তাছাড়াও একাধিক ট্র্যান্সপারেন্ট ডিসপ্লে পাশাপাশি যোগ করে একটি বড়ো ডিসপ্লেও বানিয়ে নেওয়া যেতে পারে।


    
            তাছাড়াও এলজি এলইডি সিনেমা ডিসপ্লেতে উন্নত সিনেমা দেখার অভিজ্ঞতার জন্য অতি উজ্জ্বল এলইডি মডিউল ব্যবহার করা হয়েছে ।  এই প্রযুক্তি টি আমাদের এক অভিন্ন মুভি স্ক্রিন সরবরাহ করে যেটি যেকোনো দৃশ্য বিকৃতির পক্ষে কম সংবেদনশীল।  সংস্থাটি ইতিমধ্যে শো টাইম সিনেমা নামে একটি তাইওয়ানীয় সিনেমা চেনে এই ধরণের বৃহত ডিসপ্লে সরবরাহ করেছে।


             
         এই দুটি নতুন ডিসপ্লে প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্র  অত্যন্ত বিস্তৃত। ভবিষ্যতে স্বচ্ছ অর্থাত্ ট্র্যান্সপারেন্ট ডিসপ্লে সহ স্মার্টফোনও আসতে পারে , স্টোর তৈরি হতে পারে এবং আরও অনেক কিছু।  এই ডিসপ্লেগুলি ইতিমধ্যে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চালু করা হয়েছে  ।







  

  ।।  তথ্যটি  ভালো  লাগলে  মন  থেকে  একটা   কমেন্ট  করুন  এবং  বন্ধুদের  সাথে  অবশ্যই  শেয়ার  করুন  । ।👊👊

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আবার চমক ! দেখা গেল Samsung Galaxy M31s : জেনে নিন

কনফার্ম হল OnePlus Nord : আসছে জুলাই মাসে

মন কাড়া চোখ ধাঁধানো রঙ নিয়ে হাজির হল Vivo,লঞ্চ করল V20,শীঘ্রই আসছে V20 SE