একের পর এক চমক,আসতে চলেছে Moto G 5G : জেনে নিন খুঁটিনাটি সবকিছুই

       
          
           গতকাল ইভান ব্লাসের একটি লিক-রেন্ডারকে আসন্ন মোটো জি ৫ জি এর প্রাথমিক লুক বলে মনে করা হচ্ছে ।  কালকের ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য আজ ঐ একই লিকস্টারের কাছ থেকে পাওয়া গেছে । ব্লাস এঁর মতে, মোটো জি ৫ জি আসলে গুজবে আসা মোটো এজ লাইট এবং ডিভাইসটি সম্ভবত মটোরোলার ৭ জুলাই ইভেন্টে লঞ্চ হবে । আরও ট্যুুুইস্ট যোগ করে তিনি বলেন আর একটি মোটো জি ৫ জি প্লাসের প্রত্যাশা করছি তবে এই মুহুর্তে এই ডিভাইসের আর কোনও বিবরণ নেই ।

        মটো জি ৫ জি তে ডুয়াল পাঞ্চ-হোলস, ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ২১ : ৯  অ্যাসপেক্ট রেটিও সহ একটি এফএইচডি + ডিসপ্লে থাকবে । তবে ডিসপ্লে সাইজের ব্যাপারে তেমন কিছু জানা যায়নি তবে ফোনের পরিমাপটি থেকে যা পাই এই ফোনটির পরিমাপ সম্ভবত ১৬৭.৯৮ x ৭৩.৯৭ x ৯.৫৯ মিমি হবে ।  এটির ওজন ২০৭ গ্রাম হবে।
      
        ক্যামেরার দিক দিয়ে এর পিছনে থাকবে একটি ৪৮ এমপি প্রাথমিক শ্যুটার, একটি ৮ এমপি আলট্রা ওয়াইড ক্যামেরা, একটি ৫ এমপি ম্যাক্রো লেন্স এবং একটি ২ এমপি ডেপট্থ সেন্সর ।  ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ চিপসেট এবং এটি সর্বনিম্ন ৪ জিবি র‌্যামের সাথে আসবে ।  মাইক্রোএসডি স্লটের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর অপসানও রয়েছে।

 সফ্টওয়্যার দিকে থাকছে অ্যান্ড্রয়েড ১০ । ব্যাটারিটি ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন সহ ৫০০০ এমএএইচ আসতে পারে।




টেলিগ্রামে যথাসময়ে আপডেট থাকতে এই লিঙ্ক এ ক্লিক করুন 




  ।।  তথ্যটি ভালো লাগলে মন থেকে একটা কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার  ।।👊👊

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডিসপ্লের জগতে বিপ্লব, LG নিয়ে এল কাচের মতো স্বচ্ছ OLED প্যানেল

Amazon Flat 50 Rs cashback from PharmEasy Big Bug Hurry up Do Fast

আবার চমক ! দেখা গেল Samsung Galaxy M31s : জেনে নিন