আপনি কি একজন মিউজিক প্রেমি : বাজেট দামে Dual Stereo Speaker নিয়ে হাজির হল Oppo

    অফলাইনে একাধারে প্রভাব বিস্তার করে আসছে Oppo । তাদের অফলাইনের বিখ্যাত লাইন-আপ হল জনপ্রিয় A সিরিজ।  এবার বাজেটের কথা মাথায় রেখে দুর্দান্ত ফিচার্সের সঙ্গে হাজির হল Oppo A52 ।  আসুন , জেনে নিই কী কী চমক আছে এখানে !


    তো করব না আর দেরি শুরু করি তাড়াতাড়ি 

        
         প্রথমেই আসা যাক ডিসপ্ললের কথায় । এখানে থাকছে 6.5" ইঞ্চচের একটা IPS LCD FHD+ স্ক্রিন যার রেজোলিউশান হল ১০৮০ × ২৪০০ পিক্সেল । এর স্ক্রিন টু বডি রেসিও হল ~ ৯০.৫ % এবং পিক্সেল ডেনসিটি হল ~ ৪০৫ পিপিআই।  তাছাড়া এর নিটস্ ব্রাইটনেস হল ৪৮০ । এর অ্যাসপেক্ট রেটিও হল ২০ : ৯ । সবচেয়ে বড়ো বিশেষত্ব হল এটি একটি পাঞ্চ-হোল ডিসপ্লে যেটিকে  Oppo বলছে নিও-ডিসপ্লে ।
তাছাড়া এখানে থাকছে  আই প্রোটেকশান সার্টিফিকেশান যেটি দিয়েছে TÜV Rheinland ।  আসলে এটি অন্যান্য ফোনে ব্লু লাইট ফিল্টার বা রিডিং মোড । 

     এখানে থাকছে ডুয়াল হাইব্রিড সিমকার্ড এর স্লট এবং ফোনটির ওজন হল ১৯২ গ্রাম । 

       এখানে থাকছে অ্যান্ড্রয়েড ১০ এর ওপর ভিত্তিকারী  কালার ও-এস ৭.১ ।

    প্রসেসর হিসাবে এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ যেটি একটি ১১ ন্যানোমিটারে তৈরি অক্টা কোর প্রসেসর , এখানে গ্রাফিক্সসের জন্য থাকছে অ্যাড্রিনো ৬১০ । 

        RAM থাকছে এখানে ৬ জিবি LPDDR4X এবং স্টোরেজ থাকছে ১২৮ জিবি UFS 2.1 ।

        এর চারদিকে থাকছে 3D কোয়ার্ড কার্ভড ডিসাইন যেটা আপনার হাতকে সুন্দর একটা গ্রিফ দেবে । 

    এর ডানদিকে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ।

     এর পিছনে থাকছে চারটে ক্যামেরা যেখানে আছে ১২ MP f/1.8 এর প্রধান ক্যামেরা । তাছাড়াও থাকছে  8 MP এর ১১৯° আলট্রা ওয়াইড ক্যামেরা , ২ MP ডেপট্থ সেন্সর এবং ২ MP ম্যাক্রো লেন্স । এখানে থাকছে 4K ভিডিও রেকর্ডিং এর সুযোগ। তাছাড়াও  আপনি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও রেকর্ডিং এবং ১২০ এফপিএস এ স্লো মোশান এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন । 
সেল্ফির জন্য এখানে থাকছে ৮ MP ফ্রন্ট ক্যামেরা ।
      
         এখানে ব্যাটারি থাকছে ৫০০০ mAh এর যেটাকে দ্রুত চার্জ দেওয়ার জন্য রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার । 

        এবার আসা যাক এর অন্যতম প্রধান একটি ফিচার্সের দিকে যেটি হল এর এর ডুয়াল স্টেরিও স্পিকার এবং Dirac 2.0  । হয়তো এত কম দামে এতেই প্রথম। 
এটি টুইলাইট ব্ল্যাক এবং স্ট্রিম হোয়াইট দুটি রং এ এসেছে । 


এবার আসা যাক এর সবচেয়ে বেশি প্রতিক্ষীত বিষয়ে যা হল এর দাম । ভারতীয় মুদ্রায় এর দাম ১৬,৯৯৯ টাকা । 






  ।।  তথ্যটি  ভালো  লাগলে  বন্ধুদের  সাথে  অবশ্যই  শেয়ার  করুন  ।।👊👊

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডিসপ্লের জগতে বিপ্লব, LG নিয়ে এল কাচের মতো স্বচ্ছ OLED প্যানেল

Amazon Flat 50 Rs cashback from PharmEasy Big Bug Hurry up Do Fast

আবার চমক ! দেখা গেল Samsung Galaxy M31s : জেনে নিন