বেঁচে আছে এখনও,প্রকাশ্যে এল HTC Desire 20+ ,Snapdragon 720G সহ 5000 mAh এর ব্যাটারি থাকলেও সেই এক......

     
        এইচটিসি যে এখনও স্মার্টফোন ব্যবসাতে রয়েছে, ডিজায়ার ২০+ তার সর্বশেষ প্রমাণ।  এটির পিছনে চারটি ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি,উল্লেখ্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০-জি প্রসেসর এবং তার থেকেও বড়ো হল এর এইচডি+ ডিসপ্লে । 




       মানে ভাবতে পারছেন একটা এত ভালো ফোন,দেখতে ভালো,ভালো প্রসেসর,ভালো ক্যামেরা সেট আপ,ভালো ব্যাটারি, কিন্তু শেষ পর্যন্ত কী না একটা এইচডি+ ডিসপ্লে আবার যার উপরে এক ওয়াটার ড্রপ নচ্ ।

         ৬.৫ ইঞ্চির এই এলসিডি প্যানেলের ওপর রয়েছে একটি ১৬ এমপির সেলফি ক্যামেরা । ডিসপ্লের রেজোলিউশন ৭২০×১,৬০০ পিক্সেল ।  ফোনে ব্যাক প্যানেলে রয়েছে টেক্সচারযুক্ত ব্যাক ডিজাইন,যা দেখতে খুব ভালো দেখাচ্ছে ।  রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে।

        পিছনে আছে একটি ৫ এমপি আল্ট্রাওয়াইড লেন্স, একটি ৪৮ এমপির প্রাথমিক শ্যুটার সহ কোয়াড ক্যামেরা সেটআপ । বাকি  দুটি সেন্সর হল ৫ এমপি ডেপট্থ এবং একটি ২ এমপি ম্যাক্রো ক্যামেরা ।

 ডিজায়ার ২০+, ৬ জিবি র‌্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ সহ আসে যা মাইক্রোএসডি এর মাধ্যমে বাড়ানো যাবে ।  এখানে একটি হেডফোন জ্যাক আছে । থাকছে একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি ।  সফ্টওয়্যারটি অ্যান্ড্রয়েড ১০ দ্বারা পরিচালিত ।







  👊👊  ।।  তথ্যটি ভালো লাগলে মন থেকে একটা কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন  ।।  👊👊

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডিসপ্লের জগতে বিপ্লব, LG নিয়ে এল কাচের মতো স্বচ্ছ OLED প্যানেল

Amazon Flat 50 Rs cashback from PharmEasy Big Bug Hurry up Do Fast

আবার চমক ! দেখা গেল Samsung Galaxy M31s : জেনে নিন